• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো: ডা. জাহিদ

প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ২:৩০
আপডেট: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ২:৩০

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) লন্ডনে এক ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন জানান, দেশ-বিদেশের অসংখ্য মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন এবং সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

ডা. জাহিদ বলেন, আমি বলব না যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, তবে আল্লাহর অশেষ রহমতে আগের যেকোনো সময়ের তুলনায় তিনি অনেকটাই ভালো আছেন।

তিনি আরও জানান, চিকিৎসকদের অনুমতি পেলে খুব শিগগিরই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম