• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

খুলনার ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ’র মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান

প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ৬:৩৬
আপডেট: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ৬:৩৬

 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
খুলনার ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু বকর সিদ্দিক সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহ’র অনুষ্ঠানের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন। তিনি জানান, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ গত ২৩ জুলাই মাইকিং ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুরু হয়। পরদিন ২৪ জুলাই পোনা অবমুক্তি, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সফল ৫ জন মাছচাষিকে পুরস্কার প্রদান করা হয়। ২৫ জুলাই প্রান্তিক মাছচাষি ও মৎস্যজীবীদের নিয়ে ভান্ডারপাড়ার হাজিবুনিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৬ জুলাই অবৈধ জাল নিমূলে চুকনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং কারেন্টজাল ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা ও ২০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ২৭ জুলাই শোভনা ইউনিয়নের কদমতলায় মাছচাষিদের মাটি পানি পরীক্ষার মাধ্যমে পরামর্শ সেবা প্রদান করা হয়। ২৮ জুলাই ৩০ জন চাষিকে জাইকার অর্থায়নে দেশীয় মাছ চাষের প্রশিক্ষণ প্রদান করা হয়। সেফটি প্রকল্পের আওতায় ১০ জন চাষিকে উন্নতমানের প্রোবায়োটিক প্রদান করা হয় এবং মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় ৪ জন চাষিকে মাছের খাদ্য প্রদান করা হয়। এতে চাষিরা খুবই উপকৃত হয়েছেন বলে তিনি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ আব্দুল কাদের, সম্প্রসারন কর্মকর্তা, এনএটিপি-২, উপজেলা মৎস্য দপ্তর, ডুমুরিয়া, খুলনা, প্রণব কুমার দাশ, টেকনিক্যাল অফিসার, এসসিএমএফপি, উপজেলা মৎস্য দপ্তর, ডুমুরিয়া, খুলনা ও মোঃ আশিকুর রহমান, টেকনিক্যাল অফিসার, এসসিএমএফপি, উপজেলা মৎস্য দপ্তর, ডুমুরিয়া, খুলনা। ডুমুরিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন খুবই সুন্দর, সার্থক ও সফল হয়েছে বলে বক্তারা মতপ্রকাশ করেন। অনুষ্ঠানে মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি এস এম সাদ্দাম হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর শেখ ইভান আহমেদ, ল্যাব টেকনিশিয়ান নূর ইসলাম ও অফিস সহায়ক রায়হান সরদার উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম