• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গণতন্ত্র ফেরানোর আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলবে : মির্জা ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:১৫
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:১৫

 

নিউজ ডেস্ক

দীর্ঘ সাড়ে তিন মাস কারাবন্দির পর আজ বিকালে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মুক্তি পেয়েই কারাফটকের সামনে মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশের জনগণ সব সময় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। ইনআশাল্লাহ এই সংগ্রামে তারা জয়ী হবে।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে মির্জা ফখরুল, এরপরে আমির খসরু মাহমুদ চৌধুরী কারাগারের প্রধান ফটকে উপস্থিত হলে নেতাকর্মীরা করতালি দিয়ে তাদের বরণ করেন। কর্মীরা নেতাদের ফুলের পাঁপড়ি ছিটিয়ে ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের ভয় নাই, আমরা আছি তোমার সাথে’, ‘আমির খসরু ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে’, মহাসচিবের মুক্তি আন্দোলনের শক্তি, খসরু ভাইয়ের মুক্তি আন্দোলনের শক্তি’, ‘জিয়া, খালেদা, তারেক জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

নেতাকর্মীদের হাত তুলে অভিবাদন জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ফেরানো চলমান আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ওরা (সরকার) রাষ্ট্র শক্তিকে কবজা করে ক্ষমতা দখল করেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখান করেছে। তারা নির্বাচনে নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে‘ আমরা বলতে চাই, গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে। যদি দেশে গণতন্ত্র ফেরত না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে ততদিন এই সংগ্রাম অব্যাহত থাকবে।

এসময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে বিএনপির নেতাদের মধ্যে তাইফুল ইসলাম টিপু, শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরী, ফরহাদ হোসেন আজাদ, সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ইসরাফিল খসরু চৌধুরী, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম