• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গণতন্ত্র বিকাশে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন: কাদের

প্রকাশ: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১১:৩৭
আপডেট: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১১:৩৭

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র বিকাশে ক্ষমতাসীন দলের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।

রবিবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেলে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ সময়ের ব্যাপার, যা আওয়ামী লীগের একার পক্ষে সম্ভব নয়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। বিএনপির উচিত তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা।

ওবায়দুল কাদের বলেন, দেশে প্রথম স্বৈরাচার সরকার পতনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন শেখ হাসিনা। বিএনপির সরকার পতনের আন্দোলন দিবাস্বপ্ন ছাড়া কিছু নয়। তাদের এ স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম