• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গত ১৭ বছরে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি : নজরুল

প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫ ১:৫৫
আপডেট: বুধবার, ২ জুলাই, ২০২৫ ১:৫৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গত ১৭ বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ বুধবার সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, এ দেশের জনগণ জানে কারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বৈরাচারের সমর্থন দিয়েছে। আর কারা অবিরামভাবে গণতন্ত্রের জন্য লড়াই করেছে।

তিনি বলেন, কাদের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেয়া হয়েছে। এটা তো জনগণ জানে, জনগণ দেখেছে।

নজরুল ইসলাম খান বলেন, গত ১৭ বছরে তারেক রহমানের বিরুদ্ধে দুনীতি প্রমাণ করা যায়নি। আপনাদের মধ্যে অনেকেই তারেক রহমানকে দানব বানিয়ে দিয়েছিলেন।

তিনি আরো বলেন, আমাদের দলের কোনো লোক যদি অপরাধ করে, তার বিরুদ্ধে যদি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হলে, আমরা তাতে খুশি হবো। যারা অপরাধ করছে, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছি।

এ সময় বিএনপির যুগ্ম হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো: জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম