• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

গনভোটের রায় বাস্তবায়নের দাবী আদায় করে ছাড়বো – ডা. শফিকুর রহমান

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:৫৭
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:৫৭

গনভোটের রায় বাস্তবায়নের দাবী আদায় করে ছাড়বো - ডা. শফিকুর রহমান
 

শরীয়তপুর প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যদি আগামী ৯ তারিখের আগে গনভোটের রায় বাস্তবায়নের ঘোষনা না দেয় তাহলে দাবী আদায় করে ছাড়বো। শনিবার ৩১ অক্টোবর খুলনা,যশোহর কুষ্টিয়া লংমার্চে যাওয়ার পথে শরীয়তপুরের নাওডোবা পদ্মাসেতু এলাকায় পথসভায় গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ৭দফা দাবিতে ১১ দলীয় ঐক্য লংমার্চ করছেন বলে জানান। জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন ৭দফার মূল দফা হচ্ছে গনভোটের রায় বাস্তবায়ন। এ একটি দফা বাস্তাবায়ন না হওয়ায় বাকি ৬ দফা এসেছে। বিএনপি জাতির গনরায়কে উপহাস করছে। জনগনের সাথে মিথ্যাচার করছে। জনগনকে ধোকা দিচ্ছে। জনগনের সাথে প্রতারনা করছে সরকার। জনগনের সাথে স্বৈরশাসন চালিয়ে যেতে চায় সরকার।
এ সময় জেলা আমীর আবদুর রব হাসেমীর সভাপতিত্বে পথসভায় আরো বক্ত দেন জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার,খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক ।উপস্থি ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় ১১ দলের নেতৃবৃন্দ ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম