• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

গা ঢাকা দেওয়ার পর সেই রুমি বললেন ‘আমি এই দেশে আর নাই’

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ২:৩৫
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ২:৩৫

গা ঢাকা দেওয়ার পর সেই রুমি বললেন ‘আমি এই দেশে আর নাই’
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

টঙ্গীতে সাত বছর বয়সি এক মাদ্রাসা শিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে মারধরের ঘটনার পর ভিকটিম শিশুর বাবা শাহজালাল রুমি দেশত্যাগ করেছেন বলে জানা গেছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত আটটার দিকে মোবাইলে মেসেজ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

মেসেজে শাহজালাল রুমি লেখেন- ‘ভাই, আমি এই দেশে আর নাই। সো, আমি এগুলা নিয়ে আর ভাবতেছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’

উল্লেখ্য, গত ২১ অক্টোবর বুধবার টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে থাপ্পড় ও মারধর করেন ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমি। পরবর্তীতে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পরপরই শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় শিশু যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা করেন। এরপর মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে পালটা একটি মামলা দায়ের করা হয়, যেখানে ভুক্তভোগী শিশুর বাবাকে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের আসামি করা হয়। এই পালটা মামলা দায়েরের পর থেকেই মূলত আড়ালে চলে যান শাহজালাল রুমি এবং শেষ পর্যন্ত দেশত্যাগের ঘোষণা দিলেন।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম