• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

গুমের শিকার পরিবারগুলোকে নিয়ে সংসদীয় ককাসের ট্রাইব্যুনাল পরিদর্শন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:২২
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:২২

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন জাতীয় সংসদের ‘মানবাধিকার ও শান্তি’ বিষয়ক ককাসের নেতারা।

বুধবার (২৫ নভেম্বর) ককাসের আহ্বায়ক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এমপি এবং ককাসের সদস্য ও ‘মায়ের ডাক’ সংগঠনের প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি এমপি ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।

এ সময় বিগত সাড়ে ১৫ বছরে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন ককাসের নেতারা। বিচারকাজ পর্যবেক্ষণের সময় গুম হওয়া স্বজনদের সন্ধান ও ন্যায়বিচারের প্রত্যাশায় পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

ককাসের আহ্বায়ক ফাহিমা নাসরিন মুন্নি বলেন, ‘আমরা গুম পরিবারের সদস্যদের তাদের হারানো স্বজনের লাশটিও ফেরত দিতে পারিনি। গুম পরিবারের সদস্যদের স্বচক্ষে বিচার কার্যক্রম দেখার সুযোগ করে দিয়ে ন্যায়বিচার প্রাপ্তির বিষয়ে আশ্বস্ত করতেই আমরা এই পর্যবেক্ষণে এসেছি।’

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. মনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের কর্মসূচি রয়েছে ককাসের। দেশের সর্বত্র মানবাধিকার ও শান্তি নিশ্চিত করাই এই ককাসের মূল লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী গুম ও হত্যার অপরাধের বিচার এগিয়ে নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতোমধ্যে কয়েকটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা ন্যায়বিচারের পাশাপাশি দ্রুত রায় কার্যকর দেখতে চান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম