• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

চব্বিশে আমরা ক্ষমতায় যাব: রুমিন ফারহানা

প্রকাশ: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১১:২৭
আপডেট: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১১:২৭

 

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে হারিয়ে নিশ্চিতভাবে রাষ্ট্রক্ষমতায় আসবে বিএনপি, এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানা।
শনিবার কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ১৪ বছর অসহ্য সময় পার করেছি। আর না। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় সরকারবিরোধী জোয়ার উঠেছে।

প্রায় ১৬ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির এই নেত্রী আরও বলেন, ‘২০২৪ সালে আমরা ক্ষমতায় যাব। সংসদ ভেঙে দিতে হবে। ইভিএম মানি না। সারা দুনিয়ায় যখন ব্যালটে ভোট, শেখ হাসিনা কেন ইভিএমে ভোট চান বুঝি না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রুমিন বলেন, ১৪ বছরে দেশটারে লুট করছেন। যা যা করছেন তার হিসাব নেব। এই যে এত মানুষ সমাবেশে এসেছে, তারা ভালোবেসে এসেছে। বন্দুকের ভয় তারা পায় না।

পুলিশকে উদ্দেশ করে রুমিন বলেন, র‍্যাব আমাদের ভাইদের গুলি করছে। তাদের আমেরিকা নিষিদ্ধ করছে। আপনারা গুলি করবেন না, তাহলে আপনাদেরও নিষিদ্ধ করবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম