• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো বাবা-মায়ের

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৮
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৮

ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো বাবা-মায়ের
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মা-বাবা নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

স্থানীয়রা জানান, আগামী শুক্রবার ছেলে সিয়ামের বিয়ে। এ উপলক্ষে ঈশ্বরদী শহরে বিয়ের কেনাকাটা করতে এসেছিলেন আনোয়ার মালিথা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। কেনাকাটা শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুন নিহত হন।

গুরুতর আহত আনোয়ার মালিথাকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম