• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬ ১:৩৭
আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬ ১:৩৭

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
জামায়াতে ইসলামকে ‘আফিমের মতো’ আখ্যায়িত করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, এটা মাদকের চেয়েও বিপজ্জনক। তিনি বলেন, এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা শুদ্ধ-অশুদ্ধ , ভুল যা বলে তারা এটাই মানে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুন্সিরহাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওদুদীবাদ প্রসঙ্গে বুলু দাবি করেন, মওদুদীর বংশধরেরা নিজেরাই জামায়াতে ইসলামের রাজনীতি করেন না। তাদের অনুসারীরা সরকারের সাথেও একটা কানেকশান রাখবে, বিরোধী দলের সাথেও একটা কানেকশন রাখবে। গুপ্ত ভাবে সব জায়গায় থাকবা। তাহলে তাদের কোন অসুবিধা হবেনা। এ সময় তিনি নেতাকর্মিদের গুপ্তদের ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানান।

এসময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে বলেন, একজন তরুণ জাতীয়তাবাদী নেতাকে মেরে ফেলা হয়েছে। এটি সম্রাজ্যবাদীদের চক্রান্ত, যারা এই দেশে শুওরের মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন। যারা এই দেশকে বিক্রি করে দিতে চেয়েছেন। তারাই হাদির হত্যাকারী হিসেবে বের হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিল প্রমূখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম