• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৪:৩১
আপডেট: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৪:৩১

 

ঝালকাঠি প্রতিনিধি

ছবি:সংগৃহীত
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলী ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান ঘুরে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রবিবার (৯ আগস্ট) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ভীমরুলীতে আসেন তিনি।

এ সময় ভাসমান পেয়ারার বাজার ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন পেয়ারা বাগান পরিদর্শন করেন। কথা বলেন স্থানীয় পেয়ারাচাষি ও বাগানমালিকদের সঙ্গে। তাদের কাছ থেকে পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে বিভিন্ন তথ্য নেন।

পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার তাকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম ও এখানকার পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা চাষ হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য ভীমরুলীকে দেশের অন্যতম আকর্ষণীয় কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্রে পরিণত করেছে। রাষ্ট্রদূতের এ পরিদর্শনে স্থানীয় পেয়ারা চাষি ও বাগানমালিকদের মধ্যেও উৎসাহ সৃষ্টি হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম