• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

তরুণীকে ধর্ষণচেষ্টার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২ ২:২২
আপডেট: বুধবার, ২৭ জুলাই, ২০২২ ২:২২

 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাসায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে স্থানীয়রা আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় বুধবার সকালে ওই নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের আওলাদ হোসেনের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আলাল হোসেন সজীব মঙ্গলবার রাতে ধামরাই পৌর এলাকার বাগনগর মডেল টাউনের সাবেক পুলিশ কর্মকর্তা দবির উদ্দিনের বাসায় এক তরুণীকে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে রাতেই তাকে ধামরাই থানা পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় বুধবার সকালে ওই নারীর বাবা বাদী হয়ে ধামরাই থানায় ওই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ধামরাই থানার ওসি অপারেশন নির্মল কুমার দাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম