• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

তৃতীয় সন্তানের গুজব, ওমর সানী বললেন, ‘নাউজুবিল্লাহ’

প্রকাশ: বুধবার, ১৫ জুন, ২০২২ ৭:০৯
আপডেট: বুধবার, ১৫ জুন, ২০২২ ৭:০৯

 

স্টাফ রিপোর্টার

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর সংসারে ঝড় বইছে। আরেক নায়ক জায়েদ খান তাদের সুখের সংসার ভাঙতে চাইছেন বলে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগও করেছেন ওমর সানী। যদিও মৌসুমী এরইমধ্যে জায়েদকে ‘ভালো ছেলে’ বলেও দাবি করেছেন। সবশেষ সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিনও এ নিয়ে মুখ খোলেন। জানান, জায়েদ খান তার মাকে ডিস্টার্ব করেন। এরমধ্যেই সম্প্রতি ওমর সানীর সঙ্গে একজনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। যেখানে সানীকে বলতে শোনা যায়, আমাদের ফুটফুটে দুটি সন্তান আছে। আরও একটি সন্তান আসছে ইনশাআল্লাহ। আমাদের সুখের সংসার। আমি আল্লাহকে হাজির-নাজির সাক্ষি রেখে কথাগুলো বলছি।

এর সূত্র ধরে বলা হচ্ছে, ওমর সানি-মৌসুমীর সংসারে আসছে নতুন অতিথি! যদিও একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সানী। তিনি বিষয়টি নিয়ে বলেন, নাউজুবিল্লাহ। এগুলো বানোয়াট কথাবার্তা। এডিট করে কথা ছড়ানো হচ্ছে। যারা এটা করছেন তারা কেনো করছেন তারাই ভালো বলতে পারবেন। কে বা কারা এটা এভাবে এডিট করে ছড়িয়েছে সেটা জানিনা। তবে কাজটি ঠিক করেননি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম