• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

থাইল্যান্ডে ভয়াবহ বায়ুদূষণ; হাসপাতালে লাখ লাখ মানুষ

প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ ৮:১৬
আপডেট: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ ৮:১৬

 

ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। দেশটিতে দূষণের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যে, ২০২৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দুষণজনিত অসুখ ও শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ২৪ লাখ মানুষ।

তার মধ্যে চলতি সপ্তাহেই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৪৬৫ জন। থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের স্থায়ী সচিব ডা. ওপাস কর্নকাওইনপন বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।বায়ুদূষণের কারণে গত কয়েক মাসে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় সবার মধ্যেই শ্বাসপ্রশ্বাসের সমস্যা, চর্মরোগ, চোখে জ্বালাপোড়া, গলা ব্যাথা— প্রভৃতি শারীরিক সমস্যা দেখা গেছে বলে জানিয়েছেন ডা. ওপাস কনকাওইনপন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম