• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

দেশের বন্যা পরিস্থিতির জন্য কে দায়ী জানালেন রিজভী

প্রকাশ: সোমবার, ২০ জুন, ২০২২ ৭:৫৪
আপডেট: সোমবার, ২০ জুন, ২০২২ ৭:৫৪

 

সিনিয়র করেসপডেন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের মানুষ ডুবে যাবে আর আপনি প্রধানমন্ত্রীত্ব করবেন এটা কেউ আর মেনে নেবে না।

দেশের বন্যা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করে তিনি বলেন, অন্য কেউ দায়ী নয়, জনগণকে ক্ষুধায় রেখে-অনাহারে রেখে পানিতে ডুবাবেন। অন্যদিকে ঝাড়বাতির আলোয় পদ্মা সেতু দেখাবেন আর ভারত থেকে আপনি নাচনিওয়ালি নিয়ে এসে সেখানে নাচাবেন।

সোমবার (২০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে এবং বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত সহায়তা প্রদানের দাবিতে প্রতিকী অনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে আপনি ঠেলে দেবেন এটা আর এদেশের মানুষ সহ্য করবে না। সময় এসেছে আপনার সরকারের গলায় গামছা দিয়ে রাজ পথে লুটিয়ে নেবে বাংলার মানুষ। সেই প্রত্যয় সেই অঙ্গীকার নিয়ে এখন মানুষ রাজপথে নেমে পড়বে।

সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিবেন তাহলে আজকে কেন রাত আটটা থেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নির্দেশ দিচ্ছেন। কারণ কোথাও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নেই। ঢাকা তো এখন এক থেকে দেড় ঘণ্টা রাতে, না হলে সকালে বিদ্যুৎ চলে যাচ্ছে। আপনি যে সকল আইন করেছেন শুধু আপনার লোকজনদেরকে ধনী করার জন্য আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার জন্য। আপনাদের লোকজন যাতে বাংলার মানুষের ভাগ্য হরণ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে এবং এই টাকাতে বিদেশে পাচার করতে পারে আপনি সেই সুযোগ করে দিচ্ছেন।

রিজভী বলেন, ‘সিলেটের বন্যা আমরা যা দেখছি সকালে হাঁটুপানি দুপুরে মধ্যে কোমর পানি। গোটা সুনামগঞ্জ শহর রীতিমতো পানিতে ভাসছে। আর আপনি ভাসছেন আনন্দে আত্মহারায়ে পদ্মা সেতু পদ্মা সেতু দেখিয়ে। পদ্মা সেতুর যে ভেলকিবাজি এটা জনগণ জানে যে তামাশা করছেন। জনগণের সাথে একটা মশকরা করছেন ভেলকিবাজি দেখাচ্ছেন।

তিনি বলেন, ‘সিলেট সুনামগঞ্জ ৫০ লক্ষ লোক পানিবন্দি। তাদের জন্য এক থেকে দেড় টাকা, আর পদ্মা সেতুর বিচিত্র অনুষ্ঠানে ভারত থেকে এসেছেন নাকি একজন নিত্যশিল্পী তাকে নাকি দেবেন তিন কোটি টাকা। আর সিলেটে বন্যার্ত মানুষ সুনামগঞ্জে বন্যার্ত মানুষ নেত্রকোনার বন্যার্ত মানুষ কুড়িগ্রামের বন্যার্ত মানুষ তাদের জন্য এক থেকে দেড় টাকা।

সংগঠনের সভাপতি আ ন ম খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে এবং কৃষকদল নেতা আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় প্রতিকী অনশনে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, আমিনুল ইসলাম, ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, সংগঠনের সমন্বয়কারী ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম