• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

নরসিংদীর শীতলা বাড়ির দুর্গা পূজায় নিপুণ

প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ২:৫৭
আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ২:৫৭

 

শারদীয় দুর্গোৎসবে বাংলাদেশের যে সকল জেলায় জমকালো দুর্গা প্রতিমা নির্মাণ, সেট, লাইটিংয়ের আয়োজন করার হয়, এর মধ্যে উল্লেখযোগ্য হলো নরসিংদী জেলা। এই জেলার অধিকাংশ দুর্গা পূজার মন্ডবে আড়ম্বরপূর্ণ আয়োজন দেখা যায়। বরাবরের মতো এবারও নরসিংদির জেলার পূজা মন্ডবগুলো আকর্ষণনীয় সাজে সাজানো হয়েছে। তবে এবারের শারদ উৎসবে নরসিংদীতে দুর্গাপূজার অন্যতম প্রধান আকর্ষণ সৃষ্টি হয়েছে শহরের শীতলা বাড়ী পূজা মন্ডবে। ২ অক্টোবর মহাসপ্তমীর দিনে শীতলা বাড়ির পূজা মণ্ডবে দুর্গা পূজা দেখতে যান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জনপ্রিয় চিত্রতারকা ও মডেল নিপুণ। তার সঙ্গে আরও গিয়েছিলেন শিল্পী সমিতির নির্বাহী সদস্য জেসমিন আক্তার। ওই সময় তুমুল বৃষ্টি উপেক্ষা করেও শীতলা বাড়ি এলাকা জুড়ে কয়েক হাজার দর্শনার্থী উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ও শিশু।

জানা যায়, শীতলা বাড়ির পূজা দেখতে নিপুণ ও তার সফরসঙ্গী বিকাল পাঁচটায় সেখানে উপস্থিত হন। তুমুল বৃষ্টির মধ্যে ভিজেই মন্দির প্রাঙ্গণে যান নিপুণ। ওই সময় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাপি সাহার সহধর্মিণী হিমু সাহা এবং মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপুল সাহার সহধর্মিণী মুন সাহা। ওই সময় নিপুণ সেখানে উপস্থিত পুণ্যার্থী ও তার ভক্তদের হাত নেড়ে ধন্যবাদ জানান। সবাইকে তিনি শারদীয় শুভেচ্ছাও জানান। নরসিংদীর শীতলা বাড়ির দুর্গা পূজা দেখতে যাওয়ার কারণ হিসেবে সেখানে উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিপুণ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে ধর্ম যার যার, উৎসব সবার – এই কথা আমি হৃদয়ে ধারণ করি। আমি প্রতি বছর দুর্গা পুজোয় ঢাকা এবং এর আশেপাশের বিভিন্ন দুর্গা মন্দিরে যাই প্রতিমা দর্শনে। শীতলা বাড়ি পূজা কমিটির সাধারণ সম্পাদক বাপি সাহা কাজের সুত্রে আমার দীর্ঘদিনের পরিচিত। উনার আমন্ত্রণেই এখানে।

জানা গেছে, শীতলা বাড়ির পূজা মন্ডবটিতে তৈরি করা হয়েছে ৭০ ফুট লম্বা নৌকা। এই নৌকার উপর স্থাপন করা হয়েছে সোনার আদলে তৈরী সোনালী রঙের দুর্গা প্রতিমা। এবার মা দুর্গা নৌকায় কৈলাশ গমন করবেন বলেই নৌকার এই কনসেপ্ট মাথায় রেখে মন্ডবটি তৈরি করা হয়েছে। মন্ডবটির ডিজাইন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সেট ডিজাইনার ফরিদ আহমেদ। তার ডিজাইনে নৌকা ও মন্ডব তৈরি করেছেন ১২ জন সেট শিল্পী। তারা ২৬ দিন অক্লান্ত পরিশ্রম করে এই মন্ডবটি তৈরি করছেন।

নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া শীতলা বাড়ি মন্দির পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন যথাক্রমে সৈকত সাহা ও বাপি সাহা। এই দু’জনের সঙ্গে পূজার শুরু থেকে শেষ অবদি এই অক্লান্ত পরিশ্রমের সাথে যুক্ত থাকছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপুল সাহা।

শীতলা বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপুল সাহা জানান, এবার দিয়ে টানা বিশতম দুর্গোৎসব উদযাপন হচ্ছে এখানে। শুরু থেকে এখন পর্যন্ত একেক বছর একেক কনসেপ্ট নিয়ে শীতলা বাড়ি মন্দিরে দুর্গা প্রতিমা ও মণ্ডব স্থাপনা তৈরি করা হয়। এবারের পূজার সার্বিক তত্ত্বাবধানে আছেন পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন সাহা। পূজার প্রতিমা শিল্পী গোবিন্দ পাল। সাউন্ড ও লাইটিংয়ের কাজ করছেন কমল সাহা ও অনিক।

পূজা কমিটির সাধারণ সম্পাদক বাপি সাহা জানান, দুর্গা পূজার সপ্তমী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা থেকে আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে সপ্তমীতে নিপুণের পূজা দেখতে যাওয়ার আগের দিন ষষ্ঠী পূজায় সেখানে উপস্থিত ছিলেন উপস্থাপক ও চিত্রনির্মাতা দেবাশীষ বিশ্বাস এবং তার মা চিত্রপ্রযোজক গায়ত্রী বিশ্বাস।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম