• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত

প্রকাশ: শনিবার, ২ এপ্রিল, ২০২২ ১১:৩২
আপডেট: শনিবার, ২ এপ্রিল, ২০২২ ১১:৩২

 

স্টাফ করেসপন্ডেন্ট

‘ভাষার কৃতিত্ত্ব’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড মডার্ণ ল্যাঙ্গুয়েজেস এর আয়োজনে এবং আকিজ বেকার্স লিমিটেডের বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস এর পৃষ্ঠপোষকতায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভাগীয় রাউন্ড, সেমি ফাইনাল রাউন্ড, ফাইনাল রাউন্ড শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হল ‘বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ’।
বাংলাদেশের সবচেয়ে বড় ভাষাভিত্তিক অলিম্পিয়াড এই ল্যাঙ্গুয়েজ লীগ। ‘বেকম্যান’স ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ’ এর প্রথম সিজন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। এবারের এই সিজনটি আরও জমকালো হয়ে উঠেছিল যা ২০২২ সালের মার্চ মাসে শুরু হয়েছিল এবং এই মাসে শেষ হয়েছে।
‘বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ এর এবারের সিজনে মোট ৩০,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সারা দেশ থেকে, জাতীয়ভাবে ইংরেজি এবং বাংলা বিভাগে ২৯,০০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া অনলাইনে ফরাসী, চীনা এবং জার্মান ভাষায় ১০০০ আন্তর্জাতিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সারা বাংলাদেশের ৮টি বিভাগের ৪০টি জেলার ২৮টি বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় ভাবে অংশগ্রহণকারী প্রতিযোগীদের নির্বাচন করা হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এর সভাপতিত্বে ‘বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড মডার্ণ ল্যাঙ্গুয়েজেস এর চেয়ারম্যান ডঃ আ ক ম রহমান ভূইঁয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ’ এর সমন্বয়কারী জনাব মেহেদী হাসান।
পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান, এম.পি বলেন, আমাদের সৌভাগ্য আমাদের ভাষার একটি গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। এ ভাষাই আমাদের বাঙালী জাতি সত্ত্বাকে একত্রীত করে রেখেছে। বাংলাদেশে বাইরেও অনেক বাঙালী সত্ত্বা রয়েছে। এসময় তিনি নতুন প্রজন্মের উদ্দেশে বলেন, জ্ঞানের কোন সীমা রেখা নাই, সব জ্ঞান বিজ্ঞানই আমাদের ভাষার মধ্যে রয়েছে। তোমাদের জন্য বাংলা ভাষা এবং আমাদের দেশের ইতিহাস পাঠ করা অনেক জরুরী। এসময় তিনি ভাষাভিত্তিক দক্ষতা যাচাইয়ের মহতী উদ্যোগ ‘বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ’ এর আয়োজন করার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ সকল আয়োজক ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ এ ধরনের আয়োজন করার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড মডার্ণ ল্যাঙ্গুয়েজেস, সকল অংশগ্রহণকারী, আয়োজক ও পৃষ্ঠপোষকদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেণ।
‘বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে আকিজ বেকার্স লিঃ এর পরিচালক শেখ জামিল উদ্দীন বলেন, “আমরা ভাষার জন্য জীবন দিয়েছি। তাই একের অধিক ভাষা নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির আমাদের দেশে এমন উদ্যোগ নেওয়া নিঃসন্দেহে খুবই আনন্দের ব্যাপার। আমি মনে করি এধরনের উদ্যোগ আমাদের নতুন প্রজন্মকে ভাষা চর্চায় আরও বেশি উৎসাহিত করবে এবং তাদের মনবল বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম ‘বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশাল ল্যাঙ্গুয়েজ লীগ’ প্রতিযোগিতায় সকল বিজয়ী এবং অংশগ্রহণকারী জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভাষা যোগাযোগের একটি মাধ্যম তোমরা যখন দেশের বাইরে যাবে তখন তোমরা ভাষার গুরুত্ব ভালভাবে বুঝতে পারবা। এসময় তিনি এ প্রতিযোগিতা আয়োজনের পিছনে যারা কাজ করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য, অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ, অধ্যাপক এবিএম রাশেদুল হাসান, স্কুল অব হিউম্যানিটিস এন্ড সোস্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম