• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

না’গঞ্জের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে তোলারাম কলেজ ছাত্র নিহত

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ১১:২৫
আপডেট: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ১১:২৫

 

এম আর কামাল, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম নুর হোসেন।
মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯ টার দিকে ইসদাইর এলাকার ফরিদা বিল্ডিং এর পেছনে এ ঘটনাটি ঘটে। নিহত নুর হোসেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের একাদশ শ্রেীণর ছাত্র। তার বাড়ি ফতুল্লার দাপা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেনের দরজার দাড়িয়ে ছিলো নিহত নুর হোসেন। ট্রেনটি ইসদাইর এলাকার ফরিদা বিল্ডিং এর পিছন দিয়ে যাওয়ার সময় ট্রেন লাইনের পাশে থাকা একটি গাছের ঢালের সাথে নুর হোসেন বাড়ি খেয়ে নীচে পড়ে যায়। এ সময় তার দেহ ট্রেনের চাকায় খন্ড বিখন্ডিত হয়ে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম