• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৬
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৬

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
পরবর্তী মন্ত্রিসভায় নিজের থাকার বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না।’ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টায় সংসদের শপথকক্ষে সংসদ সদস্যদের শপথ। আর বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ। সিইসি সংসদ সদস্যদের শপথ পড়াবেন বলে ধারণা করছি, তবে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। বিএনপির অভিপ্রায় অনুযায়ী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ আয়োজন করা হয়েছে।’

শপথ অনুষ্ঠানের অতিথি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘কারা কারা আমন্ত্রিত হবেন সেটি কনভেনশন অনুযায়ী করা হবে, সেটি ক্যাবিনেট ডিভিশন দেখছে। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ বিষয়ে আমি কিছু জানি না।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম