• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পহেলা মে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ

প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ১:৫০
আপডেট: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ১:৫০

 

জনতার আওয়াজ ডেস্ক

আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর ঢাকায় শ্রমিক সমাবেশ করবে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় এ সমাবেশ হবে।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। এছাড়াও দেশের সকল বিভাগে, মহানগরে, জেলায় শ্রমিক দল নিজ নিজ উদ্যোগে এই কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এস যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যৌথ সভায় সভাপতিত্বে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথসভায় দলটির সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘পহেলা মে সরকারি ছুটির দিন, আমরা আশা করছি সমাবেশের কারণে দুর্ভোগ সৃষ্টি হবে না। শ্রমিক সমাবেশ কিভাবে শান্তিপূর্ণভাবে করা যায় সে ব্যাপারে আমারা আলোচনা করেছি। আমরা আন্তরিকভাবে আশা করছি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে মহান মে দিবসটি আমরা যথাযথভাবে পালন করতে পারব।’

‘বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নেই, তাদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি,’ বলেন তিনি।

তিনি বলেন, মহান মে দিবসের প্রধান দাবি ছিল দৈনিক আট ঘণ্টা কাজ। কিন্তু আজও সকল শ্রমিক আট ঘণ্টা কাজের অধিকার পেয়েছে তা বলা যায় না। এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সাথে বিএনপি একমত। তবে ন্যূনতম মজুরিসহ কিছু বিষয়ে যুক্ত করার বিষয়ে পরামর্শ দেন তিনি।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম