• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১:৪১
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১:৪১

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বন্যহাতির আক্রমণে আব্দু রশিদ প্রকাশ খুইল্যা মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের সঙ্গে থাকা তার শ্যালক জানান, প্রতিদিনের মতো তারা কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন। এ সময় বন থেকে একদল বন্যহাতি ধানখেতে চলে আসে। ধানখেত থেকে হাতি তাড়াতে গেলে আব্দু রশিদ হাতির আক্রমণের শিকার হন। তিনি পালিয়ে প্রাণে বাঁচতে পারলেও তার ভগ্নিপতি আব্দু রশিদ পালাতে পারেননি। পরে এলাকাবাসীকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার জানান, ফসলি জমির ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দু রশিদ।

নিহতের লাশ তার বাড়িতে রাখা হয়েছে। খবর পেয়ে ঈদগড় রেঞ্জের একটি বন বিভাগের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত আব্দু রশিদ চার ছেলে ও এক মেয়ের জনক। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম