• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন : আইনমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:০০
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:০০

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন : আইনমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধনী করা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউএস কনস্টিটিউশন ডে সেলিব্রেশন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

বর্তমানে এটি খসড়া পর্যায়ে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমেই সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার।’ তিনি বলেন, ‘এর আগে গণমাধ্যমের সম্পাদকসহ নানা শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে আইনটির বিষয়ে।’

তিনি জানান, অনলাইনে কেউ সাংবাদিকতার নামে অপতথ্য যেন না ছড়াতে পারে সে বিষয়টিও বিবেচনায় রাখা হবে নতুন সাইবার সুরক্ষা আইনে।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম