• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বাগাতিপাড়ায় নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৫:১৭
আপডেট: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৫:১৭

 

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ মুনসুর রহমান মিন্টুর (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। রবিবার সকালে দয়ারামপুরের নন্দীকুজা এলাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা নদীর ৪৫ ফুট গভীরে মরা গাছের ডালে আটকে থাকা এই মরদেহ উদ্ধার করে।

মিন্টু লালপুরে উপজেলার মৃত নুর মোহাম্মদের ছেলে। বর্তমান নন্দীকুজা মোল্লাপাড়া গ্রামের নজির আলির (ঘর) জামাতা হিসেবে বসবাস করত। মিন্টুর বড় ছেলে সাহেব আলী জানান, তার বাবা নদীর ধারে অবস্থিত একজনের পেয়ারা বাগানে ২০-২২ দিন যাবৎ কাজ করতেন এবং সেখানে থাকতেন। শনিবার দুপুরে গোসলের জন্য নদীতে নামলে আর উঠে আসেনি। গোসলের পর ব্যবহারের জন্য লুঙ্গি ও লাঠি, জুতা নদীর ঘাটে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা নদীতে নেমে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরিরা এসে মরদেহ উদ্ধার করে।

বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার স্টেশন ইন্সপেক্টর মঞ্জুরুল আলম বলেন, অসুস্থ ও বয়স্ক হওয়ায় ধারণা করা হচ্ছে বৃদ্ধ মন্টু মিয়া গোসল করতে গিয়ে নদীর পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে।

বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠু বলেন, মুনসুর রহমান মিন্টু তার ইউনিয়নের একজন বাসিন্দা ছিলেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যসহ স্থানীয়দের দাবি অনুযায়ী দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম