• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ৮:৪৭
আপডেট: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ৮:৪৭

 

জনতার আওয়াজ ডেস্ক
৩ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে বাসভবন ফিরোজায় তাকে নিয়ে আসা হয়।

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বাসায় পৌঁছেছেন।

এর আগে ৩১ মার্চ মধ্যরাতে খালেদ জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করানো হয়। এসময় তার বেশকিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়।

তারও আগে ১৩ মার্চ খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করানো হয়। ওই সময় ১ দিন হাসপাতালে থেকে ১৪ মার্চ মার্চ বাসায় নিয়ে আসা হয় তাকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম