• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ৯:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ৯:৪৬

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে তিনি বাসায় পৌঁছান। এদিন, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা দেন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে। লিভার প্রতিস্থাপনসহ ফুসফুস ও কিডনি জটিলতার জন্য খালেদাকে আবারও বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।

এ তথ্য নিশ্চিত করেছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে আপাতত বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হবে।

এর আগে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয়। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন বিএনপির চেয়ারপারসন। পরে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম