• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিএনপি বিজয় দিবসকে নস্যাতের চক্রান্ত করছে: কাদের

প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ১১:৩৫
আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ১১:৩৫

 

বিএনপি মহান বিজয় দিবসকে নস্যাতের জন্য এখনো চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তি ও তাদের পৃষ্ঠপোষক বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করছে। তারাই মহান বিজয় দিবসকে নস্যাৎ করার জন্য এখনো চক্রান্ত করছে।

তিনি বলেন, বিজয়কে এখনো সুসংহত করতে পারিনি। বরং বিজয়কে নস্যাৎ করতে তারা (বিএনপি) অপতৎপরতা চালাচ্ছে।  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে প্রতিহত করব। বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হবে সেই অপশক্তিকে সম্পূর্ণভাবে পরাজিত করা। 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম