• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি বিদেশিদের সঙ্গে কথা বললে অপরাধ কী, প্রশ্ন মঈনের

প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৩:২৪
আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৩:২৪

 

জনতার আওয়াজ ডেস্ক

সদ্য কারামুক্ত বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হককে দেখতে গিয়েছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেছেন, বিএনপি বিদেশিদের সঙ্গে কথা বললে অপরাধ কী?

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর পল্লবীতে আমিনুল হকের বাসায় যান তিনি। এ সময় আমিনুলের পরিবার মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

বিএনপির বিদেশিদের কাছে ধরনা দেয়— ক্ষমতাসীন দলের নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে মঈন খান বলেন, সরকার কি বিদেশিদের সঙ্গে কথা বলে না? বিদেশিদের সঙ্গে কথা বলবে না কেন। বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে বলা হয়েছে— সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। কাজেই আজকে বিএনপি বিদেশিদের সঙ্গে কথা বললে অপরাধ কী, এটাই তো বুঝতে পারছি না।

তিনি বলেন, এই সরকার কিছু সময় বিদেশিদের হুমকি দেয়। আবার পরে তাদের কাছে গিয়ে সাহায্য চায়।

সাবেক এই মন্ত্রী বলেন, সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ৭ জানুয়ারির নির্বাচনে সহযোগিতা করার জন্য আমাদের প্রতিবেশী বন্ধু দেশকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছেন।

আমিনুল হক বলেন, কারচুপির নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করেছে। এই সরকার বেশি দিন টিকতে পারবে বলে আমার মনে হয় না। কারণ কারাগার থেকে বেরিয়ে আসা নেতাকর্মীরা এখন আরও বেশি উজ্জীবিত। সরকার পতনের এক দফার আন্দোলন চলতে থাকবে।

উল্লেখ্য, তিন মাস ৬ দিন কারাভোগের পর গত ৯ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান আমিনুল হক। এ সময় দুই দফায় ১১ দিনের রিমান্ডে ছিলেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম