• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন আব্দুস সালাম

প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২ ৮:২১
আপডেট: শনিবার, ২১ মে, ২০২২ ৮:২১

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন আব্দুস সালাম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অ্যডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। পদোন্নতি দিয়ে তাকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

শনিবার (২১ মে) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফজলুল হক মিলনের স্থলে তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি কাউন্সিলে গাজীপুর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন ফজলুল হক মিলন। এ কারণে দলের গঠনতন্ত্রের বাধ্যবাধকতা অনুযায়ী কেন্দ্রীয় পদ ছাড়তে হয় তাকে। তার স্থলে দায়িত্ব পেলেন আবদুস সালাম আজাদ।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংগঠনিক সম্পাদকের নতুন দায়িত্ব দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুস সালাম আজাদ গণমাধ্যমকে বলেন, আমার ওপর যে কোনো দায়িত্ব অতীতের মতো সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আগামী দিনের আন্দোলন সফল করতে দলের যে কোনো নির্দেশ পালন করতে প্রস্তুত রয়েছি। জীবন দিয়ে হলেও রাজপথে থেকে আন্দোলন সফল করব।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম