• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিদ্যুৎতের জন্য বিএনপির বিক্ষোভ হাস্যকর: আবদুস সবুর

প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ২:৫৫
আপডেট: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ২:৫৫

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিদ্যুতের জন্য বিএনপির বিক্ষোভ হাস্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। তিনি বলেন,‘বিএনপির আমলে দেশে বিদ্যুৎ-জ্বালানির জন্য হাহাকার হয়ে গিয়েছিলো। দেশের মানুষ বিদ্যুতের জন্য রাস্তায় নেমেছিলো। সেই সময় অনেক মানুষকে গুলি করে মেরেছিলো বিএনপি জামায়াত জোট সরকার। সেই অবস্থা থেকে জননেত্রী শেখ হাসিনা দেশে শতভাগ বিদ্যুতায়ন করেছেন। বিএনপির কোন ইস্যু ছাড়া এই বিক্ষোভ বছরের সেরা জোকস।’

শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের পঞ্চম বার্ষিক পেপার মিট অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সভাপতি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে সঞ্চালনা করেন, ডিভিশনের সম্পাদক ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, আইইবি’র প্রেসিডেন্ট নূরুল হুদা, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সত্য প্রসাদ মজুমদার প্রমুখ।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, দেশে বিদ্যুৎ-জ্বালানির কোন সংকট নেই। সরকার শুধুমাত্র ব্যয় সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। যেন ভবিষ্যতে কোন সংকট না হয়। বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন ১৬শ মেগাওয়ার্ড বিদ্যুৎ রেখে যায়। সেই জায়গা থেকে আজ দেশে ২৫হাজার মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরী হয়েছে। দেশে শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করছেন।

দেশের মানুষ চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্বে দিবে আশা ব্যক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের সঠিক দিক নির্দেশে আগামীতে সারা বিশ্বের নেতৃত্ব দিবে। ইতিমধ্যে দেশ চতুর্থ শিল্প বিপ্লবের অনেক উন্নত দেশের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম