• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিশ্বনবী (সা.)-এর আদর্শে রাষ্ট্র পরিচালনাই লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৩:৪৯
আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৩:৪৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘সাম্যের পথে হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ করলে দেশে কোনো অশান্তি, বিশৃঙ্খলা থাকবে না।’

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যেখানে অপরাধ ঘটছে, সেখানেই গ্রেপ্তার হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাহিনীর আধুনিকায়ন, মনোবল বৃদ্ধি করা এগুলো আমরা করে যাচ্ছি। সরকার গঠনের পর একটা ঘটনাও নেই যে অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। এটাই সরকারের কৃতিত্ব। মনোবল ফিরে পেয়ে বাহিনী কাজ করছে।’

তিনি বলেন, ‘রংপুরের চার খুনের ঘটনায় যৌক্তিক সময়ে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। শিশু রামিসার ঘটনাসহ আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিয়েছি।’

মন্ত্রী বলেন, ‘আইনি কাঠামোয় আনা হচ্ছে অন্যান্য বাহিনীকেও। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করি না। জনপ্রত্যাশা পূরণে পুলিশ বাহিনী জনবান্ধব বাহিনীতে পরিণত হবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম