• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ব্রিটিশ রানির মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক

প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ৬:০৫
আপডেট: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ৬:০৫

 

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শুক্র, শনি ও রবিবার- এই তিন দিন দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। যুক্তরাজ্যে তিনিই সবচেয়ে বেশি সময় সিংহাসনে আরোহণ করেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। তার হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল।

বিবিসি জানিয়েছে, রানির শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে ১০ থেকে ১১ দিন পর। এ কয়দিন লন্ডন, এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্টে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম