• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমিতে চারা রোপণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১০:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১০:৫৪

 

ভোলা প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

‎ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণের অভিযোগ পাওয়া গিয়েছে । এ ঘটনায় জমির দখলকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

‎

‎বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ২ নম্বর স্কুল সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ড পণ্ডিত বাড়ির পাশের জমিতে এ ঘটনা ঘটেছে।

‎

‎অভিযোগে ভুক্তভোগী মিজানুর রহমান জানান, এওয়াজপুর মৌজার জে.এল. নং-৮০, খতিয়ান নং-৫৯১ ও দাগ নং-১৯০৭-এর মোট ৯৪ শতাংশ জমি নিয়ে চরফ্যাশন সিনিয়র সিভিল জাজ আদালতে দে. নং-২৪৬/১২ মামলা চলমান রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বৃহস্পতিবার ভোরে একই ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের মঞ্জু, ‎আলমগীর, বিলকিস বেগম, হোসেন রাকিব, মানসুর, হাফেজ, জাহাঙ্গীরসহ কয়েকজন ভোরের আঁধারে জোরপূর্বক জমিতে ধানের চারা রোপণ করেন।

‎

‎তিনি আরও জানান, জমি নিয়ে মামলা আদালতে বিচারাধীন এবং আদালতের নিষেধাজ্ঞা বিদ্যমান থাকা সত্ত্বেও জমিতে চারা রোপণের ঘটনায় তিনি ক্ষুব্ধ। বিষয়টি তদন্ত করে আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

‎

‎নাম প্রকাশ্যে একাধিক ব্যক্তি জানান, মঞ্জু গংরা এলাকায় প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের জায়গা-জমি দখল, জমি নিয়ে বিরোধ সৃষ্টি এবং সাধারণ মানুষকে হয়রানি ও জুলুম করে আসছেন। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পান না।

‎

‎অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মঞ্জু বলেন, আমরা ওই জমিতে কোনো ধানের চারা রোপণ করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

‎

‎এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহাম্মদ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ জমিতে চারা রোপণ অবস্থায় গিয়ে কাউকে পায়নি।

‎

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম