• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ভয় দেখিয়ে আর শাসন টিকিয়ে রাখা যাবে না : জোনায়েদ সাকি

প্রকাশ: শনিবার, ২৮ মে, ২০২২ ৫:২৮
আপডেট: শনিবার, ২৮ মে, ২০২২ ৫:২৮

 

ভয় দেখিয়ে আর শাসন টিকিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তাঁর মতে, মানুষের ভয় কেটে যেতে শুরু করেছে। মানুষ প্রতিরোধ করা শুরু করেছে। দেশের মানুষকে আর ভুল বোঝানো যাবে না। সরকার আতঙ্কিত বলেই ‘গুন্ডাপান্ডা’ নামিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের নেতা আবদুস সালামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘খুন-গুম, দমন-পীড়ন, ত্রাসের রাজস্ব প্রতিরোধ করুন’ শীর্ষক এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দিন ধরে ছাত্রলীগ গায়ের জোর দেখাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তাদের এই বাহাদুরি দেখানোর কারণ—পেছনে পৃষ্ঠপোষক রয়েছে।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবিধানিক সংস্কার প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, জেএসডির কার্যকরী সদস্য শহীদ উদ্দিন মাহমুদ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম