• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মির্জা ফখরুলের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫ ১:৩৯
আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫ ১:৩৯

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। রবিবার (৪ মে) সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এই সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতের পরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন,‘দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কী কী করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা কয়েকটি এরিয়াতে… তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশে বিনিয়োগের জন্য… বিশেষ করে ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে।’

‘বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা বলেছেন, কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে সে সম্পর্কে তারা জানতে চেয়েছে।’

তিনি বলেন, ‘রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক দীর্ঘ দিনের। রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।’

‘আর কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ ঐতিহাসিকভাবে, সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে কীভাবে সহযোগিতা হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম