• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

মিশিগানে বাংলা সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে বাংলা উৎসব

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ৯:১৭
আপডেট: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ৯:১৭

 
  1. মিশিগান থেকে

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে জমকালো আয়োজনে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুন) বিকালে ওয়ারেন শহরের মেমপিস এভিনিউয়ে বেলুন উড়িয়ে বাংলা সেন্টারের উদ্বোধন করেন মার্কিন চিকিৎসক ড. দেবাশীষ মৃধা। এ উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশি প্রবাসী সৃজনশীল মানুষের।

বিদেশে বেড়ে উঠা এ প্রজন্মের মাঝে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে কালচারাল সেন্টারটি গড়েন বাংলাদেশি বংশোদ্ভূত সেন্টাল ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসার ড. দেবাশীষ মৃধা। বরিশালের পিরোজপুর জেলার এই কৃতীসন্তান ১৯৯১ সালে আমেরিকায় এসেছেন।

এদিকে কালচারাল সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় ‘বাংলা উৎসব’। এই উৎসবে ছিল শিশু-কিশোরদের ম্যাথ অলিম্পিয়াড, চিত্রাংকন ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা। সেন্টারের প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় বইয়ের স্টল, দেশীয় পোশাক, দেশীয় খাবার ও জুয়েলারিসহ বাংলাদেশি প্রবাসী নারী উদ্যোক্তাদের দেশজ শিল্পের ২০ স্টল অংশ নেয়। পরে অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা।

অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ড.দেবাশীষ মৃধার সহধর্মিণী সুপ্রভাত মিশিগান পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি চিনু মৃধা। এতে বিশেষ অতিথির বক্তব্যে দেন ডা.সুলতানা গজনবী। অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন- কবি ও গীতিকার ইশতিয়াক আহমেদ রুপু, মিশিগান বাংলা প্রেস ক্লাব সেক্রেটারি মোস্তফা কামাল, মিশিগান বাংলা গান স্কুলের প্রিন্সিপাল আকরাম হোসেন, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পুর্নেন্দু চক্রবর্তী অপু, অজিত দাশ, রতন হাওলাদার, জাহেদ জিয়া, শারমিন তানিম, রাজর্ষি চৌধুরী গৌরব প্রমুখ। সঞ্চালক ছিলেন সেন্টারের চিফ কোঅর্ডিনেটর মৃদুল কান্তি সরকার।

প্রসঙ্গত, মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে চালু হবে বাংলা ভাষা শিক্ষার স্কুল, বাংলা গানের স্কুল, নাচের স্কুল। এই সেন্টারে রয়েছে বাংলা সাহিত্য সংসদ ও জনপ্রিয় পত্রিকা সুপ্রভাত মিশিগানের অফিস। বসবে কবিতা পাঠের আসর। এ সেন্টারের উদ্যোগে উদযাপন করা হবে বাংলাদেশের জাতীয় দিবসগুলো। প্রতিব ছর সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বাংলা মেলা। ড. দেবাশীষ মৃধা এই সেন্টার গড়তে তিন লাখ ডলার খচর করেছেন। মৃধা পরিবার জানিয়েছে, সেন্টারের জন্য আরও দুই লাখ ডলার বাজেট রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম