• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

যুবদল নেতা আলী আহমদের পাশে দাঁড়ালেন তারেক রহমান

প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:২৩
আপডেট: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:২৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলী আহমদ আলমের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, বর্তমানে ব্রেন স্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত এই যুবদল নেতা। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সম্প্রতি আলী আহমদ আলমের অসুস্থতা সম্পর্কে জানতে পারেন বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি এই যুবদল নেতার পাশে থাকার ঘোষণা দেন।

এদিকে, তারেক রহমানের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিলেটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, দলের প্রতি নিবেদিতপ্রাণ একজন নেতার প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের এভাবে এগিয়ে আসা প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম