• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৩:৩৯
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৩:৩৯

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে মন্ত্রী নিতাই রায়
 

চুয়াডাঙ্গা ও দামুড়হুদা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মাদক ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, লংমার্চের ইতিহাস হচ্ছে- লংমার্চ পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যেটা করছে সেটাকে গাড়িমার্চ বলে। এই গাড়িমার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের মন্তব্য নেই। এটি তাদের ব্যাপার। আমরা চাই, একটা দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।

 

মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলার মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও আত্মহত্যাপ্রবণতা রোধ করার পদ্ধতি নিয়ে আলোচনাসহ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সংস্কৃতিমন্ত্রী।

 

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ প্রমুখ।

পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতিমন্ত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম