• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শরীয়তপুর ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে নারী

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৭:৫৯
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৭:৫৯

শরীয়তপুর ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে নারী
 

শরীয়তপুর প্রতিনিধি
ছবি : সংগৃহীত

শরীয়তপুর জেলা শাখার জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজানা খান। আর সদস্য সচিব করা হয়েছে ইয়াসিন মুন্সীকে।

এর মধ্য দিয়ে সংগঠনটির শরীয়তপুর জেলা শাখার নেতৃত্বে এসেছেন একজন নারী।

সোমবার (২ নভেম্বর) কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর আগে রবিবার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জহিরুল ইসলামকে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন তাসলিমা নূপুর, নিহান রাজ্জেল, আহসান উল্লাহ আহাদ ও এবি সিদ্দিক। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ইয়াসিন মল্লিককে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শিহাব হোসেন খান, সাব্বির আহমেদ কিরণ, সাঈদ আজগর ও ফারহানা জাহান দীপ্তি। এ ছাড়া কমিটিতে মুশফিকুর শাহিনকে প্রধান সংগঠক করা হয়েছে। সংগঠক হিসেবে রয়েছেন নীরব সরকার, রাকিবুল হাসান, সিয়াম বেপারী, কামরুজ্জামান নাহিদ ও কবির হোসেন।

অন্যদিকে, ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। এতে মেহেদী হাসান, তামিম ইহান, জুনায়েদ সিদ্দিক, ইয়াসিন আরাফাত, শিপন মাদবর, মরিয়ম আহমেদ সোনালী, শেখ সাব্বির, আলিফ হোসেন রোমান, আশরাফুল ইসলাম মাসুম, ইকরাম সরদার, আবু রায়হান ও তামিম বেপারীকে সদস্য করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে আগামী ছয় মাস শরীয়তপুর জেলায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

ছাত্রশক্তির জেলার আহবায়ক সানজানা খান বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য। শরীয়তপুরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনকে সুসংগঠিত করতে চাই। বিশেষ করে শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে তাদের পাশে থাকতে চাই। নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে একটি ইতিবাচক, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি গড়ে তুলতে আমরা কাজ করব।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম