• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

শাকিব-অপুকে ঘিরে ফের আলোচনায় মালেক আফসারী

প্রকাশ: বুধবার, ২২ জুন, ২০২২ ২:০৮
আপডেট: বুধবার, ২২ জুন, ২০২২ ২:০৮

 

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ঢালিউড তারকাদের ব্যক্তিগত, পেশাগত জীবন নিয়ে ভিডিও প্রকাশ করেন চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী। সম্প্রতি ঢালিউডের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে একটি ভিডিওতে কথা বলেছেন তিনি। কাজের সূত্রে পরিচয় হয় শাকিব-অপুর। পরে তারা একে অন্যের প্রেমে পড়েন এবং বিয়ে করেন। জয় নামের তাদের একটি পুত্র সন্তান আছে।

অপু ও শাকিব কেউ তাদের বিয়ের বিষয়টি দীর্ঘদিন প্রকাশ্যে আনেননি। সন্তান হওয়ার পর অপু গণমাধ্যমে এসে সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন। মালেক আফসারী দাবি করেছেন, তিনিও শাকিব-অপুর বিয়ের বিষয়টি জানতেন না। জেনেছেন তার ছবির প্রযোজকের কাছ থেকে। পরে তিনি শাকিব-অপুকে শুটিংস্পট থেকে দূরের নিরিবিলি বাংলোতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। মালেক আফসারীর ‌‘মনের জ্বালা’ ছবিতে কাজ করেছিলেন শাকিব-অপু।

মালেক আফসারী অপু বিশ্বাসের উদ্দেশে বলেন, ‘আপনাকে কবে থেকে ম্যাডাম বলে ডাকি জানেন? এক শীতের সময়, আউটডোর। ‘মনের জ্বালা’ ছবির শুটিং, আপনাকে আর শাকিব খানকে শুটিংস্পট থেকে দূরের বাংলোতে থাকার ব্যবস্থা করে দিলাম। আমার প্রযোজক তাপসী ঠাকুর ফোন করে জানালেন, আপনাদের যেন এভাবেই রাখি। এবং আপনারা দুজন বিবাহিত বিষয়টি যেন গোপন রাখি। যখন জানলাম আপনারা বিবাহিত এর পর দিন থেকে আপনি সুপারস্টার শাকিব খানের স্ত্রী, আপনাকে তো ম্যাডাম না ডেকে পারি না। তখন থেকেই আপনাকে ম্যাডাম ডাকি। সুন্দর শুটিং হইছে।
ছবিটি সুপারডুপার হিট হইছে। আপনি খুব প্রশংসা করছিলেন।’

অপু বিশ্বাসকে নিয়ে ট্রল করায় অপু একটি টিভি শোতে মালেক আফসারীকে ইঙ্গিত করে ট্রল করেন। সেই ভিডিওর প্রেক্ষিতে মালেক আফসারী ভিডিও বার্তায় অপু বিশ্বাসের কথার জবাব দেন। তিনি বলেন, ‘আমি আপনাকে ট্রল করছি, আপনাকে হজম করতে হবে। আমাকে নিয়ে ট্রল করেছেন, এটাও আমার হজম করতে হবে। মিডিয়ায় এসব ট্রল চলবে। বিনোদন জগতে এসব চলবে। আপনি যখন বিয়ের বিষয়টি সামনে এনে কেঁদেছিলেন তখন কিন্তু আমি ট্রল করিনি। আপনার উচিত শাকিবের সাথে ছবি করা। সুযোগ পেলে তা গ্রহণ করা।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম