• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আওয়ামী লীগ: প্রেসসচিব

প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ১০:১৯
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ১০:১৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। সংখ্যালঘুদের নিয়ে নানা মহলে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী ‘সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার : সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং ডিজিটাল সিকিউরিটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গেমপ্লিফাই এ কর্মশালার আয়োজন করে।

শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই। সংখ্যালঘুদের নিয়ে নানা মহলে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ফটোকার্ডের মাধ্যমে ষড়যন্ত্র চলমান, যা আতঙ্ক সৃষ্টি করছে।’

অনলাইন বা অন্য মাধ্যমে এখন এআই জেনারেটর ব্যবহার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এআই জেনারেটর দরকার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতাও জরুরি, ভালো সাংবাদিকতার জন্য পড়াশোনা প্রয়োজন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম