• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

সাবিলা কী পারবেন ?

প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫ ১০:৩৫
আপডেট: সোমবার, ৫ মে, ২০২৫ ১০:৩৫

সাবিলা কী পারবেন
 

গত এক যুগেরও বেশি সময় ধরে শাকিব খানের সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। আর ঈদ হলে তো কথাই নেই। যদিও তার বড় বাজেটের সিনেমাগুলো ঈদকে লক্ষ্য করেই নির্মিত হয়। গত কয়েক বছরে বিভিন্ন সময়ে দেশ-বিদেশের অনেক নায়িকাই শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন। ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ এ কলকাতার ইধিকা পাল, ‘রাজকুমার’ এ মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি ও ‘তুফান’ এ শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। এ সব ছবিই শাকিব ভক্তদের মাঝে উন্মাদনা তৈরিতে সক্ষম হয়েছে। একের পর এক বিদেশি নায়িকাদের নিয়ে কাজ করার পর এবার কোরবানির ঈদে শাকিব খান ‘তাণ্ডব’ সিনেমায় ফিরছেন দেশের নায়িকা নিয়ে। তাও আবার ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরের ওপর আস্থা রাখলেন শাকিব ও ছবির নির্মাতা রায়হান রাফী। ছবির কাজও অনেক দূর এগিয়ে গেছে। শুটিংয়ের কয়েকটি ছবি ও ভিডিও ফুটেজও ফাঁস হয়েছে স্পট থেকে। শাকিবের ছবিতে পরিচালক-প্রযোজকরা নিমিষেই আস্থা রাখতে পারেন। সেদিক থেকে শাকিবের ‘হ্যাঁ’তেই ‘তাণ্ডব’ এর নায়িকা হয়েছেন সাবিলা। এর আগে শাকিবের কোম্পানি ‘হারল্যান’ এর প্রচারণায় দেখা মিলেছে এ অভিনেত্রীর। তিনি নিজেও এ নায়কের সঙ্গে ছবি করার আশাবাদ ব্যক্ত করেছেন নানা সময়ে। এবার সত্যিই শাকিবের নায়িকা হলেন তিনি। ছোট পর্দায় সাবিলা বেশ জনপ্রিয়। কিন্তু বড় পর্দায় প্রথম ছবিতেই নায়ক শাকিব খান। আনন্দের পাশাপাশি তাই হয়তো চাপটাও থাকবে সাবিলার ওপর। শাকিবের এতগুলো ছবির টানা সাফল্যের পর তার নায়িকা হয়ে সাবিলা কি চমক দেখাতে পারবেন! সেটা সময়ই বলে দেবে। জানা গেছে, অ্যাকশন ঘরানার ‘তাণ্ডব’ এর ঘটনা আবর্তিত হয়েছে শাকিবকে নিয়েই। সেখানে এক গ্রামীণ তরুণীর ভূমিকায় দেখা মিলবে সাবিলার। যদিও সাবিলা এখনই এ বিষয়ে কথা বলতে নারাজ। শুটিং শেষ করে তবেই এ বিষয়ে কথা বলতে চান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম