• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সিলেট জেলা বিএনপির সম্মেলন স্থগিত

প্রকাশ: রবিবার, ২০ মার্চ, ২০২২ ৮:৪৬
আপডেট: রবিবার, ২০ মার্চ, ২০২২ ৮:৪৬

 

সিলেট প্রতিধিনি

সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। আজ দুপুর ১টায় সম্মেলন স্থগিতের ঘোষণা দেয়া হয়। সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার জানিয়েছেন- কেন্দ্রের নির্দেশে জেলা বিএনপির এ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তারিখ ঘোষণা করা হবে।

আগামীকাল সোমবার সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিলো। এ সম্মেলনকে ঘিরে সিলেট বিএনপির নেতারা ছিলেন উজ্জীবিত। সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে ৫ জন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী ছিলেন। গত কয়েকদিন ধরে তারা প্রচারণা চালিয়েছেন।

এদিকে- সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠের সম্মেলন ও কাউন্সিলস্থল প্রস্তুত করার কাজ চলছিলো। বিএনপি নেতারা জানিয়েছেন- সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিএনপির কয়েকজন নেতা ঢাকা থেকে সিলেটে গিয়ে সার্বিক বিষয় তদারকি করছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম