• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সিলেট জেলা যুবলীগের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২ ৯:২৫
আপডেট: শনিবার, ৫ মার্চ, ২০২২ ৯:২৫

 

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল নির্দেশনায় প্রতিবাদ মিছিল করেছে সিলেট জেলা যুবলীগ।

শনিবার (৫ মার্চ) সিলেট জেলা যুবলীগে উদ্যোগে জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, বিএনপি আল্লাহ ওয়াস্তে পার্টি। তাদের কোন ভিত্তি নেই। তারা হাওয়ায় ভেসে চলে। জনগণ থেকে তারা আলাদা হয়েছে। দুর্নীতি মামলায় তাদের দলের সিনিয়র দুই নেতার বিরুদ্ধে সাজা হয়েছে। কাজেই তারা নির্বাচনের যোগ্য নয়। তাই তারা নির্বাচন থেকে সরে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা থাকতে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র জবাব দিতে প্রস্তুত রয়েছে যুবলীগ।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। লবিষ্ট নিয়োগ করে দেশ ও দেশের জনগণের চরম ক্ষতি করেছে। তারা রাষ্ট্রবিরোধী। এদের প্রতিহত করতে যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে। মিছিল সমাবেশে যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম