• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সিলেট-৬ আসনের সাবেক এমপি লেচু মিয়া আর নেই

প্রকাশ: বুধবার, ১৬ মার্চ, ২০২২ ৫:৩১
আপডেট: বুধবার, ১৬ মার্চ, ২০২২ ৫:৩১

 

সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য দানবীর ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া আর নেই। বুধবার (১৬ মার্চ) তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লেচু মিয়ার ঘনিষ্টজন রুহেল আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার্থে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করেন তিনি। নিভৃতচারী দানশীল ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত।

তিনি ১৯৮৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদ সরকারের বিরোধিতা করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ২০০১ সালে তিনি বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম