• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেটে টাকার স্তূপে মিলল তারেক রহমানের উদ্দেশ্যে লেখা চিরকুট

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৪:০৮
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৪:০৮

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে দানবাক্সের টাকার স্তূপের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর লেখা চাকরির আবেদনসংবলিত একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে নিজের শিক্ষাগত যোগ্যতা তুলে ধরে চাকরির সুযোগ চেয়েছেন এক ব্যক্তি।

চিরকুটে আবেদনকারী উল্লেখ করেছেন, তিনি এসএসসিতে জিপিএ ২.৫০ এবং এইচএসসিতে জিপিএ ৩.৫০ পেয়েছেন। নিজের শিক্ষাগত যোগ্যতার কথা তুলে ধরে তিনি চাকরির প্রত্যাশা ব্যক্ত করেছেন।

 

চিরকুটে ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হওয়া এবং পরবর্তী সময়ে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথাও লেখা রয়েছে। পাশাপাশি পরিবর্তনের প্রত্যাশা জানিয়ে ইংরেজিতে লেখা হয়েছে, I want the change to come through you—তিনি বলেন আমি চাই আপনার মাধ্যমে পরিবর্তন আসুক।

মাজারে দান করা টাকার স্তূপের মধ্যে এমন একটি চিরকুট পাওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। চিরকুটের মাধ্যমে আবেদনকারী তাঁর চাকরির প্রত্যাশা এবং পরিবর্তন নিয়ে নিজের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন।

তবে চিরকুটের লেখকের পরিচয়, এটি ঠিক কবে মাজারে রাখা হয়েছে এবং আবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছানোর কোনো ব্যবস্থা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

চিরকুটটি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও এর মাধ্যমে চাকরিপ্রত্যাশী ব্যক্তির আকাঙ্ক্ষার বিষয়টি সামনে এসেছে।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম