• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেটে নাশকতা মামলায় বিএনপি নেতা সেলিম কারাগারে

প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ১২:০৬
আপডেট: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ১২:০৬

 

সিলেটে নাশকতা মামলায় বিএনপি নেতা সেলিম কারাগারে
সিলেটে নাশকতা মামলায় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আবেদন নামঞ্জুর করে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বদরুজ্জামান সেলিমের আইনজীবী আল আসলাম মুমিন।

জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়েরকৃত একটি নাশকতা মামলায় বদরুজ্জামান সেলিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম