• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সীতাকুণ্ডের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫

প্রকাশ: শনিবার, ৪ জুন, ২০২২ ১০:২৭
আপডেট: শনিবার, ৪ জুন, ২০২২ ১০:২৭

 

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় রড় একটি সংখ্যক লোক আহত হয়েছেন।

শনিবার (৪ জুন) দিবাগত রাত ২টার পরে চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে এ তথ্য জানা যায়।

রাত ২টা ১০ মিনিটে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সঙ্গে কথা বললে তিনি জানান, হিসাব করে দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত দেড় শতাধিক আহতকে ভর্তি করানো হয়েছে। ৫ জন মারা গেছেন। বেশিরভাগই ধোঁয়ায় আহত, হালকা পোড়াও আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতরও অনেকে আছেন। তাদেরও চিকিৎসা চলছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য চট্টগ্রাম সিএমএইচের বার্ন ইউনিট প্রস্তুত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের এখানে সমস্যা হলে সেখানে পাঠানো হবে। বিভাগীয় কমিশনার এখানে আছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম