• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৯:২৭
আপডেট: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৯:২৭

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্বতন্ত্র পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার রাতে অনুষ্ঠিত ওই সভা শেষে সিন্ডিকেট সদস্য ও অর্থনীতি বিভাগের শিক্ষক মিথিলা তানজিল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আপাতত বলবৎ আছে। তবে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য। যদি তার সরাসরি কোনো নির্দেশনা আসে তাহলে সে সিদ্ধান্তকে শিক্ষকরা সম্মান দেখাবেন।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১২৫তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতভাবে গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত হয়।  

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম