• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

১৫০ রানে অলআউট বাংলাদেশ; ফলো অনে পাঠায়নি ভারত

প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ১১:০৮
আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ১১:০৮

 

চট্টগ্রাম টেস্টে প্রথমে ব্যাট করে ৪০৪ রানের পাহাড় গড়ে ভারত। তারপর ব্যাট করতে নেমে ১৩৩ রানেই ৮ উইকেট খুইয়েছে বাংলাদেশ।

মেহেদী হাসান মিরাজের ব্যাটে প্রতিরোধ বাংলাদেশকে আশা জাগিয়েছিল। কিন্তু তাকে ফিরিয়েই চট্টগ্রামে স্বাগতিকদের গুটিয়ে দিলো ভারত। অক্ষর প্যাটেলের বলে রিশাভ পান্তকে ক্যাচ দেন তিনি। ৮২ বল খেলে ২ চার ও ১ ছয়ে ২৫ রান করেন তিনি, যা বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে তার সঙ্গে অপরাজিত খেলতে নেমে ইবাদত হোসেন ইনিংস সেরা ৪২ রানের জুটি গড়েন। তাকে ফিরিয়ে দিনের প্রথম ও নিজের পঞ্চম উইকেট নেন কুলদীপ যাদব। 
বাংলাদেশ ভারতের ৪০৪ রানের জবাবে ১৫০ রানে অলআউট হলেও ফলো অনে যেতে হয়নি। সফরকারী অধিনায়ক লোকেশ রাহুল ২৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন রিস্ট স্পিনার কুলদীপ, ১৬ ওভারে ৬ মেডেনে ৪০ রান দেন তিনি। এছাড়া মোহাম্মদ সিরাজ পান ৩ উইকেট।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম